১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও সুগারমিলের ২০-২১ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
ঠাকুরগাঁও সুগারমিলের ২০-২১ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধন

Manual1 Ad Code

 

আল ফয়সাল অনিক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

Manual6 Ad Code

 

ঠাকুরগাঁও জেলার একমাত্র ভারী শিল্প ঠাকুরগাঁও সুগারমিলের মিল জোন এলাকায় একযোগে ৫০টি কেন্দ্রের ৮০টি ইউনিটে ২০২০-২১ মৌসুমের আখ রোপণ কার্যক্রমের উদ্বোধনী কার্যক্রম শুরু হয়।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সুগারমিল মিলগেইটের পশ্চিম সাবজোনের চিলারং এ আখচাষী জাহাঙ্গীর আলমের ক্ষেতে রোপা পদ্ধতিতে আখচাষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াৎ হোসেন।

Manual7 Ad Code

 

এসময় উপস্থিত ছিলেন মিলের বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপকবৃন্দসহ আখ চাষী, শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ সাংবাদিকরা।

 

Manual5 Ad Code

মিলের সহ-ব্যবস্থাপক আবু রায়হান জানান, এবারের ৮ হাজার একর জমিতে আখরোপণ করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৮ শ ৩০ মেঃটন চিনি।

Manual6 Ad Code