১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চিলমারীতে দুর্যোগে প্রথম সাড়াদানকারীদের জন্য উদ্ধার ও অনুসন্ধান বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
চিলমারীতে দুর্যোগে প্রথম সাড়াদানকারীদের জন্য উদ্ধার ও অনুসন্ধান বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ

Manual5 Ad Code

 

কুড়িগ্রামে চিলমারীতে “দুর্যোগে প্রথম সাড়াদানকারীদের জন্য উদ্ধার ও অনুসন্ধান বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

গত ২৬-২৮ আগষ্ট’২০২০ইং টিডিএইচ অফিসে (সিডিডি) র আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এনআরপি পার্ট এর আর্থিক সহযোগিতায় দুর্যোগে প্রথম সাড়াদানকারীদের জন্য উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, এ.ডব্লিউ.এম রায়হান শাহ্, বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব এম. কোহিনুর রহমান, জনাব উত্তম কুমার সিংহ, নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য ও প্রকৌশল বিভাগ, রমনা উপি চেয়ারম্যান জনাব, আব্দুর রাজ্জাক মিলন, ইউএনডিপি প্রতিনিধি জনাব, পলাশ মন্ডল(দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ) ও নাঈম মোস্তফা (এমএন্ডই অফিসার), কেয়ার এফপিপি প্রজেক্টের ফিল্ড কোঅর্ডিনেটর জনাব, মোঃ শাহ আলম, ইসডিও এডভাইজার জনাব অটল মজুমদার প্রমুখ।

 

প্রশিক্ষণটি পরিচালনা করেন প্রতিবন্ধিতাবান্ধব দুর্যোগ ঝুঁকিহ্রাস, উদ্ধার ও অনুসন্ধান বিষয়ে অভিজ্ঞ প্রশিক্ষক জনাব মোঃ মঈনুল ইসলাম, কোর্ডিনেটর, সিডিডি, ঢাকা, ও প্রশিক্ষণে ডিআিইডিআরআর প্রকল্প সম্পর্কে বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক জনাব, মোঃ রাশেদুল ইসলাম, সিডিডি, কুড়িগ্রাম।

 

Manual6 Ad Code

প্রশিক্ষণটির সার্বিক তত্বাবধান ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন সিডিডি র ফিল্ড কোঅর্ডিনেটর মনিকৃষ্ণ রায় ও কমিউনিটি ফেসিলিটেটরদ্বয়।

Manual6 Ad Code

 

প্রশিক্ষণটিতে রমনা ও থানাহাট ইউনিয়নের মোট ৩০ (ত্রিশ) জন ডব্লিউডিএমসি সদস্য, স্কাউট, এফপিপি ভলান্টিয়ার (প্রতিবন্ধী ব্যক্তিসহ) অংশগ্রহন করেন।