১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে সিএনজি চালককে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা; উদ্ধার করে দিলেন ওসি

admin
প্রকাশিত আগস্ট ৩১, ২০২০
ঝিনাইদহে সিএনজি চালককে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণা; উদ্ধার করে দিলেন ওসি

Manual4 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহে রাজু আহম্মেদ নামে এক সিএনজি চালকের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে দীর্ঘ ৩ বছর ধরে চাকরি না দিয়ে প্রতারণা করে যাচ্ছিলেন ইমান আলী নামে এক ড্রাইভার।

 

চাকরি ও টাকা না পেয়ে রাজু আহম্মেদ ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ড্রাইভার ইমান আলীর নামে। ইমান আলী ঝিনাইদহ সদর উপজেলার বক্সিপুর গ্রামের মৃত জালাল খাঁ’র ছেলে। ওপর দিকে ভুক্তভোগী রাজু আহম্মেদ একই উপজেলার লক্ষিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

Manual8 Ad Code

সোমবার (৩১ আগস্ট) ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ মিজানুর রহমান দু’ পক্ষকে ডেকে প্রকৃত পাউনাদার রাজু আহম্মদকে টাকা বুঝে দেন।

 

Manual2 Ad Code

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজু আহম্মেদ নামে এক সিএনজি চালকের কাছ থেকে ইমান আলী নামে এক ড্রাইভার ৩ বছর আগে টাকা নেন।

 

Manual6 Ad Code

কিন্তু চাকরি ও টাকা কোনটাই না পেয়ে ভুক্তভোগী রাজু আহম্মেদ থানায় একটি লিখিত অভিযোগ করে। তিনি বলেন, বিষয়টি আমলে নিয়ে টাকা উদ্ধার পূর্বক প্রকৃত পাওনাদার রাজু আহম্মেদকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Manual1 Ad Code