১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

প্রবাসীদের স্বার্থরক্ষায় শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেন: এনামুল হক শামীম

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
প্রবাসীদের স্বার্থরক্ষায় শেখ হাসিনার সরকার সর্বোচ্চ গুরুত্ব দেন: এনামুল হক শামীম

Manual4 Ad Code

সাইফুল ইসলাম,শরীয়তপুর প্রতিনিধি:-

Manual2 Ad Code

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রবাসী বান্ধব সরকার।

 

জননেত্রী শেখ হাসিনার সরকার প্রবাসীদের স্বার্থরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রবাসীদের জন্য নানাবিধ প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়ন করে যাচ্ছে। কোনো প্রবাসী দেশে বিনিয়োগ করতে চাইলে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হচ্ছে। প্রবাসীরা যাতে দেশে গিয়ে আরও আধুনিক পেশায় যুক্ত হতে পারে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। প্রবাসীদের সন্তানদেরও নানান সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

Manual8 Ad Code

 

শনিবার দুপুরে নড়িয়া উপজেলার কেদারপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আমেরিকান সোসাইটি (বিএএস) আয়োজিত বন্যার্তদের ও করোনা সংকটে অসহায়দের নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

কেদারপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল বাশার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএনও তানভীর আল নাসীফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহাব বেপারী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফজলুল হক মাল, বাদশা শেখ, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী, শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ভিপি চুন্নু প্রমূখ।

 

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের সব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাফল্য অর্জনে অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসীরা আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছিলেন।

 

বঙ্গবন্ধুকে হত্যা করার পর সুইডেন ও ব্রিটেনে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছিলেন।

 

বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা শুধু দেশের মানুষের কথাই চিন্তা করেন না, বরং বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের নিয়েও ভাবেন।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঠিক নির্দেশনা ও পরামর্শ, জনগণের অদম্য কাজের স্পৃহা এবং প্রবাসীদের অব্যাহত সমর্থন ভবিষ্যতে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

 

এর আগে পদ্মার ডানতীর রক্ষা প্রকল্পের কাজের পরিদর্শন, নড়িয়ার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের পরিদর্শন ও পরে সখিপুরের বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজের পরিদর্শন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।