১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহের করোনা রোগিদের জন্য হাসপাতালে সংসদ সদস্য’র অক্সিজেন সিলিন্ডার প্রদাণ

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
ঝিনাইদহের করোনা রোগিদের জন্য হাসপাতালে সংসদ সদস্য’র অক্সিজেন সিলিন্ডার প্রদাণ

Manual1 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

Manual3 Ad Code

ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগিদের জন্য ২৪ টি বড় মাপের অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেছে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।

Manual7 Ad Code

 

শনিবার দুপুরে হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশীদ’র কাছে অক্সিজেন সিলিন্ডার বুঝে দেন ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস। এর আগে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

 

এসময় খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা: রেজা সেকেন্দার, ঝিানইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশীদ পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

এসময় বক্তারা বলেন, গত কয়েকদিন যাবত ঝিনাইদহে অক্সিজেন সিলিন্ডার সংকট ছিল। যে কারণে করোনায় আক্রান্ত রোগিরা ঝুঁকিতে ছিল।

 

Manual4 Ad Code

হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে জানালে তিনি হাসপাতালে ২৪ টি বড় মাপের অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেন। এতে করোনায় আক্রান্তসহ মুমুর্ষ রোগিরা কিছুটা হলেও ঝুঁকিমুক্ত থাকবেন।