১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহ সদর হাসপাতালে অটোমেশন সিস্টেমের উদ্বোধন

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
ঝিনাইদহ সদর হাসপাতালে অটোমেশন সিস্টেমের উদ্বোধন

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

 

জনগণের স্বাস্থ্যসেবায় হয়রানি, দুর্নীতিমুক্ত ও অর্থসাশ্রয়ী করতে ঝিনাইদহ সদর হাসপাতালে অটোমেশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

শনিবার (২৯ আগস্ট) সকালে সদর হাসপাতাল চত্বরে ফিতা কেটে এ সিস্টেমের উদ্বোধন করা হয়।

 

এসময় হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশীদ, খুলনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডা: রেজা সেকেন্দার, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতালের স্বাস্থ্য সেবা কমিটির সদস্য জীবন কুমার বিশ্বাস, ঝিনাইদহ সদর হাসপাতালের আরএমও ডা: অপুর্ব কুমার সাহা, মেডিকেল অফিসার ডা: লিমন পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশীদ জানান, জনগণ যাতে সহজেই উন্নত স্বাস্থ্যসেবা পায় সে লক্ষ্যেই এই সিস্টেম চালু করা হয়েছে। তিনি বলেন, এই সিস্টেমে হাসপাতালে আগত সকল নাগরিকের ই-হেলথ রেকর্ড থাকবে। যার ফলে রোগীর পুর্বের সকল তথ্য ডেটাবেইজে সংরক্ষণ করা হবে। রোগীকে কি কারণে কোন ঔষধ প্রদান করা হয়েছিল, কোন মেডিকেলে পরীক্ষা করা হয়েছিল তার সকল তথ্যাদি সংরক্ষিত থাকবে।