১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত আগস্ট ২৯, ২০২০
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এর শ্রদ্ধা নিবেদন

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

 

Manual5 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ-

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

Manual1 Ad Code

 

আজ শনিবার দুপুর ১ টায় মন্ত্রণালয়ের মহাপরিচালক ও কর্মকর্তাবৃন্দ সাথে নিয়ে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

 

এসময় পররাষ্ট্র মন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও মেরিটাইমস অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খোরশেদ আলম, সচিব মাসুদ বিন মোমেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, জেলা যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ও উচ্চ পদস্থ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পাঁচ জন খুনির মধ্যে দু’ জনকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

 

তার মধ্যে একজনকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী। অন্যজনকে ফিরিয়ে আনার জন্য কিছু আইনি মারপ্যাঁচ আছে।

 

কিন্তু তাকেও ফিরিয়ে আনার জন্য যেসব পদক্ষেপ নেয়া দরকার আমরা তাই করছি। আশা করছি মুজিববর্ষেই বঙ্গবন্ধুর একজন খুনিকে বিচারের মুখোমুখি করতে পারবো। বাকি তিন জন কোথায়, কিভাবে আছে সেটা জানিনা। তবে তাদের খোঁজার ব্যাপারেও চেষ্টা অব্যাহত আছে। তাদেরও দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

Manual1 Ad Code