১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, মাদক ব্যবসায়ীদের হাতে মাদক নিয়ন্ত্রণ এর সদস্য জখম

admin
প্রকাশিত আগস্ট ২৮, ২০২০
ভোলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে, মাদক ব্যবসায়ীদের হাতে মাদক নিয়ন্ত্রণ এর সদস্য জখম

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

নিজেস্ব প্রতিনিধিঃ গত ২৭/৮/২০ তারিখ সময় রাত ০৮:৩০ ঘটিকায় ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা জনাব এস এম এলতাস উদ্দিন , পরিদর্শক এর নেতৃত্বে রেইডিং টিম এস আই শাহ্ আলম, সিপাহী জিয়াউদ্দিন, মাহামুদুন নবী মুকুল, নিপুণ ঢালী, ওয়ারলেস অপারেটর ইন্দ্রজীৎ বিশ্বাস সহ স্হানীয় ভোলা পৌরসভাধীন ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারী নামক স্থানে অভিযান চালান এবং দুইজন মাদক ব্যবসায়ী ১। শ্রী কৃষ্ণ পোদ্দার (৫৮) পিতা কালাচান পোদ্দার ২। মোঃ জসিম হাওলাদার (৫২) পিতা আজিজুল হক সরদার , উভয়ের সাং ওয়েস্টার্ন পাড়া, ০৬ নং ওয়ার্ড থানা ও জেলা- ভোলা দের মোট ১২ (বার) পিস ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করেন। আসামীদের বিভাগীয় গাড়ীতে উটার প্রাক্কালে ২ নং আসামী মোঃ জসিম হাওলাদার এর পক্ষের ১৫/১৫ জন অগ্যাত নামা বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভোলার ষ্টাফদের উপর অতর্কিত হামলা চালিয়ে জখম করে আসামি জসিম হাওলাদার কে ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তী তে একজন আসামি গ্রেফতার অন্যজন পলাতক দেখিয়ে ভোলা সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর বিভাগীয় ষ্টাফ ওয়ারলেস অপারেটর ইন্দ্রজীৎ বিশ্বাস ভোলা সদর হাসপাতালে পুরুষ সার্জারি বিভাগের ২৬ নং বেডে চিকিৎসাধীন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা কার্যালয়ের একাধিক সূত্রে জানা যায়, আসামি দুজন অনেক দিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত।

Manual3 Ad Code