১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, চেক ও গাছের চারা বিতরণ

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
কালিয়াকৈরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, চেক ও গাছের চারা বিতরণ

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ বিনির্মান ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বিআরডিবি’র নানা
কর্মসুচি হাতে নিয়েছে।

Manual2 Ad Code

 

গাজীপুরের কালিয়াকৈরে বিআরডিবি’র
উদ্যোগে বুধবার দুপুরে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

এছাড়া মত বিনিময় সভা, উঠান বৈঠক করা হয়। এ সময় প্রশিক্ষণাথর্ী ও বিআরডিবি’র সদস্যদের মাঝে কমিশনের চেক, ঋণ, গাছের চারা ও ছাতা
বিতরণ করা হয়েছে।

 

কালিয়াকৈর উপজেলা বিআরডিবি’র হল রুমে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষে ৩০ জন প্রশিক্ষণাথর্ীদের মধ্যে একটি করে ছাতা বিতরণ করা হয়।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এরপর বিআরডিবি’র কর্মকতার্-কর্মচারীদের মত বিনিময় সভা শেষে উপজেলার লতিফপুর এলাকায় মহিলা সমবায় সমিতি লিমিটেডের সঙ্গে
উঠান বেঠক করা হয়েছে।

 

এছাড়া কমিশনের চেক, ঋণ ও গাছের চারা বিতরণ
করা হয়। ওই অনুষ্ঠানে ৩৭ জন সদস্যকে ১ লাখ ৪৮ হাজার টাকা কমিশন চেক, ১৫ জন সদস্যদের মধ্যে ৫ লাখ ৯০ হাজার টাকা ঋণের চেক ও ১ হাজার সদস্যদের মধ্যে বনবিভাগের দেওয়া ৫ হাজার বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিআরডিবি পরিচালক (পরিকল্পনা) যুগ্ন সচিব এস এম মাসুদুর রহমান, গাজীপুর বিআরডিবি’র উপ-
পরিচালক এস এম সোলাইমান হোসেন, কালিয়াকৈর পল্লী উন্নয়ন কর্মকতার্ আব্দুস সাত্তার প্রমুখ।

Manual3 Ad Code