১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-তে কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী পালন

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
গোপালগঞ্জ বশেমুরবিপ্রবি-তে কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী পালন

Manual5 Ad Code

 

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ

 

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক কালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করা হয়েছে।

 

কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার নজরুল ইসলাম হীরা বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেছেন।

 

অন্যদিকে, একই সময়ে সাধারন শিক্ষার্থীরা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মানববন্ধন কর্মসূচী পালন ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো: শাহজাহান ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা’র কাছে স্মারকলিপি পেশ করে।

 

Manual3 Ad Code

একদিকে, সরকারী বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে সহকারী রেজিষ্টার নজরুল
ইসলাম হীরার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

 

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কলেজের বিগত আমলের বেশ কয়েকজন ভিপি-জিএস-রা অংশ নেয়।

 

মূলতঃ
সহকারী রেজিষ্ট্রার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেও তার পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক ভিপি আতিকুর রহমান পিটু।

 

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করে।

 

মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয় থেকে চুরি যাওয়া কম্পিউটার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবীর পাশাপাশি চোরদের মূল হোতাকে সবার সামনে আনার দাবী জানান।

 

পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।

 

Manual6 Ad Code

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে কাঁদা ছোড়া-ছুড়িতে প্রকৃত চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দীর্ঘ সূত্রীতা বাড়ছে।

Manual5 Ad Code

 

বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার নজরুল ইসলাম হীরাকে তদন্ত কমিটি থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নানা নাটকীয় ঘটনা ঘটছে।