৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

চিলমারীতে অগ্নিকান্ডে ঘরসহ ৩টি গরু পুড়ে ছাই

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২০
চিলমারীতে অগ্নিকান্ডে ঘরসহ ৩টি গরু পুড়ে ছাই

Manual5 Ad Code

 

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ-

 

কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের তেলিপাড়া মালেক মোড় এলাকায় অগ্নিকান্ডে একটি গোয়াল ঘর পুড়ে ছাই এবং ৩টি গরু ভস্মিভূত হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) ভোর ৩টায় উপজেলার তেলিপাড় মালেক মোড় এলাকায় মৃত মিয়াজান
ছেলে মোঃ মতিয়ার রহমান (৬০) এর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে,মতিয়ার রহমানের বসত ঘরের পাশে গরু থাকার ঘর থেকে কয়েলের আগুনের থেকে সূত্রপাত হয়।

 

তা মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও চিলমারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময়

 

মতিয়ার গোয়াল ঘরে থাকা ৪ টি গরু মধ্যে ৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। বাকি ১ টি মারাত্বকভাবে পুড়ে গেছে।

 

স্থানীয়রা বলছে, এর একটি গরুও বাঁচবে না। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। ক্ষতিগ্রস্থ মতিয়ারের স্ত্রী বিনা বেগম (৪০) বলেন, আমাদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিল এই গরুগুলো।

 

Manual5 Ad Code

এখন আমরা নিঃস্ব কীভাবে সংসার চলবে জানা নেই। কীভাবে ছেলে মেয়ের খাবারের ব্যবস্থা করবো বুঝে উঠতে পারছি না। যদি সরকারী কিছু সাহায্য করে তাহলে বুড়ো বয়সে প্রতিবন্ধী ছেলের নিয়ে একটু ভালো থাকতে পারতাম।

Manual3 Ad Code

 

এ ব্যাপারে রমনা ইউপি চেয়ারম্যান সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে কেউ আমাকে বলেনি।

Manual7 Ad Code