৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

admin
প্রকাশিত আগস্ট ২৩, ২০২০
ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Manual3 Ad Code

 

হাবিবুর রহমান হাবিব,জেলা প্রতিনিধিঃ-

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে শনিবার সকাল ১০টায় ব্যাটারি চালিত অটো-রিকসা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সফিকুল ইসলাম (৩২) নামে এক রিকশাচালক যুবকের মৃত্যু হয়েছে।

 

Manual2 Ad Code

নিহত যুবক উপজেলার কাশিপুর ইউনিয়নের ৭নং আজোয়াটারী ওয়ার্ডের (কলমদারটারী) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

 

পারিবার ও প্রতিবেশী সূত্রে জানা যায়, শনিবার সকালে মাঠে কাজ করে বাড়ি ফেরার পর সকাল ১০ টার দিকে নিজ বাড়ীতে ব্যাটারি চালিত অটো-রিকসাটি চার্জ থেকে খুলতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সফিকুল।

Manual8 Ad Code

 

পরে পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

Manual1 Ad Code

ঘটনার প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code