৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

admin
প্রকাশিত আগস্ট ২২, ২০২০
ফুলবাড়ীতে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন

Manual4 Ad Code

 

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

 

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে পারিবারিক কলহের কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছে। ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

 

Manual5 Ad Code

শুক্রবার রাত ১১টার দিকে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী (ব্যাপারীটারী) গ্রামে।

 

Manual5 Ad Code

নিহত গৃহবধূ হলেন ওই গ্রামের নজির হোসেনের স্ত্রী এবং একই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে আনোয়ারা বেগম (৩৫)।

Manual8 Ad Code

 

হত্যাকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন, ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ও ৬ নং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: গোলজার হোসেন মন্ডল।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার ঘাতক স্বামী নজির হোসেন বাজার থেকে ফেরার পর রাতের খাবার শেষে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে এক পর্যয়ে দু’জনেই ঝগড়া বিবাদের জড়িয়ে পড়েন। প্রচন্ড বাক তর্কের মধ্যেই ক্ষিপ্ত হয়ে স্বামী নজির হোসেন দেশীয় অস্ত্র দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।

 

পরে গ্রামবাসী চিৎকার শুনে ও ঘটনাটি বুঝতে পেরে ঘাতক নজির হোসেন আটক করে বেঁধে রাখে এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশের কাছে সোপর্দ করেন।

 

হত্যাকাণ্ডের ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হন। এই ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।

Manual8 Ad Code