১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পোরশায় জাতীয় শোক দিবসের আলোচনায় জুম অ্যাপে যুক্তি ছিলেন খাদ্যমন্ত্রী

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২০
পোরশায় জাতীয় শোক দিবসের আলোচনায় জুম অ্যাপে যুক্তি ছিলেন খাদ্যমন্ত্রী

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

নাইম,নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জুম অ্যাপে আলোচনা সভায় যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার ।

 

পোরশা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শনিবার সকাল ১০টাই উপজেলা হলরুমে পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাহাজ্ব মোঃ আনারুল ইসলাম এর সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া, গীতা পাঠ এবং ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

Manual2 Ad Code

 

প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার,বিশেষ অতিথি ছিলেন পোরশা উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম,অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা।

 

Manual1 Ad Code

এসময় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code