১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

রংপুরে বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ এর নতুন মহাসচিব কে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২০
রংপুরে বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ এর নতুন মহাসচিব কে সংবর্ধনা প্রদান

Manual1 Ad Code

 

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নির্বাচিত হওয়ায় নাসিম আহমেদ কে বাংলাদেশ বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ রংপুর জেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

 

 

বাংলাদেশ বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সভা গত ০৭/০৮/২০২০ইং তারিখে বসুন্ধরায় অবস্থিত বুক ল্যান্ড লাইব্রেরীতে অনুষ্ঠিত হয়।

 

 

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে কুমিল্লার মোঃ ইমাম হোসেন কে সভাপতি ও রংপুরের নাসিম আহমেদ কে মহাসচিব নির্বাচিত করা হয়।

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

আজ রোজ মঙ্গলবার বিকাল ৫ টায় জিএলরায় রোডস্থ নুরজাহান গ্রন্থাগারে রংপুর জেলা কমিটির পক্ষথেকে কেন্দ্রীয় মহাসচিব নাসিম আহমেদ কে সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা দেয়া হয়।

 

 

বাংলাদেশ বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখা সভায় সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রেজা। সভাপতি বাংলাদেশ বেসরকারী গণগ্রন্থাগার পরিষদ রংপুর জেলা কমিটি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব নাসিম আহমেদ।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

 

রংপুর জেলা কমিটির সহ-সভাপতি রশিদুস সুলতান বাবলু, সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বপন, কোষাধ্যক্ষ মওদুদ আহমেদ, প্রচার সম্পাদক শ্যামলী বিনতে আমজাদ, দপ্তর সম্পাদক মোঃ তুহিন মিয়া, ডাঃ হারুন স্মৃতি পাঠাগারের সভাপতি নাছরিন নাজ, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, সমাধান সংস্থার সভাপতি মাহবুবার রহমান। নাসিম আহমেদ স্বেচ্ছায় জেলা কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি গ্রহণ করায় নাজমুল করিম ডলার কে সর্বসম্মতিক্রমে জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হয় ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিষদের নব-নির্বাচিত মহাসচিব নাসিম আহমেদকে বাংলাদেশ বে-সরকারী গণ-গ্রন্থাগার পরিষদ রংপুর জেলা শাখার কমিটির সদস্য হিসাবে অন্তরভূক্ত করা হয়।