৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

করোনাজয়ী আব্দুস শহীদ এমপিকে ফুল দিয়ে বরণ করে নিল কমলগঞ্জবাসী

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০২০
করোনাজয়ী আব্দুস শহীদ এমপিকে ফুল দিয়ে বরণ করে নিল কমলগঞ্জবাসী

Manual6 Ad Code

 

জায়েদ আহমেদ,কমলগঞ্জ প্রতিনিধিঃ

করোনাকে জয় করে এলাকায় ফেরা মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিকে দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়েছে।

 

Manual5 Ad Code

শনিবার (৮ আগস্ট) বেলা ২টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শতাধিক যুবলীগ, ছাত্রলীগ, প্রজন্মলীগ নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরবৃন্দ, প্রেসক্লাব, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা দুই সারিতে দাঁড়িয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরন করা হয় করোনাজয়ী সংসদ সদস্যকে।

 

Manual7 Ad Code

আব্দুস শহীদ এমপি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে প্রবেশ করার সময় উভয় পাশের দলীয় নেতাকমীরা ফুলের স্টিক দিয়ে বরণ করেন। পরে কমলগঞ্জ পৌরসভা, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ ও কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে করোনা জয় করায় ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

 

Manual2 Ad Code

বরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদ, আওয়ামী লীগ সহসভাপতি সিদ্দিক আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, পৌর কাউন্সিলর রমুজ মিয়া প্রমুখ।

Manual3 Ad Code