১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কামরান পরিবারে নতুন কামরান!

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০২০
কামরান পরিবারে নতুন কামরান!

Manual5 Ad Code

ফকির হাসান :: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারে নতুন কামরানের জন্ম হয়েছে। কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু এবার পুত্র সন্তানের জনক হয়েছেন।

Manual8 Ad Code

 

বাবা বদর উদ্দিন আহমদ কামরানের নামের সাথে মিল রেখে ছেলের নাম রেখেছেন আরশান আহমদ কামরান।

 

রোববার (০২ আগষ্ট) বিকাল সাড়ে ৩টা দিকে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী ফারহানা আরমান।

 

সদ্য প্রয়াত সাবেক মেয়র কামরানের পরিবারের পক্ষ থেকে সুসংবাদটি নিশ্চিত করা হয়েছে। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।

 

দুই মেয়ের পর এবার শিপলু ও ফরাহানা দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়েছে বলে জানিয়েছেন যুবলীগ নেতা মেহেদী কাবুল। তিনি বলেন, নবাজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন। কামরান ভাইয়ের মৃত্যুর দেড়মাস পর তার নাতির জন্ম হলেও তিনি দেখে যেতে পারেননি আজ তিনি থাকলে সবচেয়ে বেশী খুশী হতেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

 

নবজাতক ও মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন ডা. আরমান আহমদ শিপলু।

Manual7 Ad Code