২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

admin
প্রকাশিত জুলাই ১৭, ২০১৯
সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বাবুল মিয়াঃ সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা ০৭:৩০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান, এমপি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব এ কে এম এনামুল হক শামীম, সুনামগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, সংরক্ষিত মহিলা আসনের (সিলেট-সুনামগঞ্জ) মাননীয় সংসদ সদস্য মোছাঃ শামীমা আক্তার খানম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: আতিকুর রহমান। এসময় সাবেক মাননীয় সংসদ সদস্য এ্যাড. শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী), পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান, উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন, সিভিল সার্জন ডা: আশুতোষ দাশ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই জেলা প্রশাসক এর রুটিন দায়িত্বরত মোহাম্মদ শরীফুল ইসলাম চলমান বন্যা পরিস্থিতি সংক্রান্ত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসময় বন্যা পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থদের সর্বাত্মক সহযেগিতা করার আশ্বাস প্রদান করা হয়। সেই সাথে ক্ষতির পরিমাণ নিরুপিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন বক্তারা। হাওর অধ্যুসিত সুনামগঞ্জ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় পরিকল্পিত অবকাঠামো ও উন্নয়ন পরিকল্পনা নেয়ার পরামর্শ দেন বক্তারা

Manual4 Ad Code