১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জালালপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে গরিব- অসহায়,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ সম্পন্ন

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০২০
জালালপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে গরিব- অসহায়,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ সম্পন্ন

Manual3 Ad Code

জালালপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে গরিব- অসহায়,সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ সম্পন্ন।

 

 

শেখ মোঃ ছাদিম,বিশেষ প্রতিনিধিঃ
শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ:’র হাতেগড়া সুন্নী ছাত্র কাফেলা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭নং জালালপুর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ২৩শে জুলাই’২০ রোজ বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় ইউনিয়ন তালামীযের কার্যালয়ে জালালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরিব ও অসহায় মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

উক্ত অনুষ্টানে জালালপুর ইউনিয়ন তালামীযের সভাপতি ছাত্রনেতা মোঃ নাজমুল হোসেন রাজন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো: সিদ্দিকুর রহমান রায়হান এর সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে নসিহত পেশ করেন আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রিয় মুহতারাম সহ-সভাপতি অধ্যক্ষ আল্লামা জ.উ.ম.আব্দুল মুনঈম মনজলালী ছাহেব, তিনি বলেন -তালামীয কর্মিরা কঠোর পরিশ্রম করে এই কঠিন পরস্থিতিতে মানুষের পাশে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে,প্রতিবছরের ন্যায় এবারও গরিব,অসহায় মানুষের মাঝে মৌসুমী ফল বিতরণ করে যাচ্ছে,এই দূর্দিনে জালালপুর ইউনিয়ন তালামীয ঘরে বসে নেই, অসহায় মানুষদের সাহায্য করার জন্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদের প্রত্যেকের উচিত তাদের সবসময় সাহায্য সহযোগিতা করা।

 

Manual3 Ad Code

মৌসুমী ফল বিতরণ অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক তালামীয নেতা,দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা আব্দুল মালিক সাহেব, তেতলী ইইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি আব্দুল মছব্বির সাহেব, জালালপুর ইউনিয়ন আল ইসলাহ’র সহ-সভাপতি শেখ হাজী ইদ্রিস আলী তুরণ মিয়া, মানিক মিয়া,সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য জনাব মুজিবুর রহমান বাবুল শিকদার, জালালপুর ইউনিয়ন তালামীযের সাবেক অর্থ সম্পাদক মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল মুহিত, মোগলাবাজার থানা তালামীযের সহ-সভাপতি ছাত্রনেতা আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ছাত্রনেতা মো:ইমরান আহমদ সুফি,সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা ইমদাদুর রহমান মুক্তা, প্রশিক্ষণ সম্পাদক ওয়াহিদুর রহমান, দক্ষিণ সুরমা থানা তালামীযের সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ নিজাম উদ্দিন,জালালপুর ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি আব্দুল মুহিত জানু, সহ-সাধারণ সম্পাদক মো:আব্দুল্লাহ আল হোসাইন,ফজল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক মো:মঈন উদ্দিন,সহ-প্রচার সম্পাদক পাবেল আহমদ সহ ইউনিয়ন তালামীয ও আল ইসলাহ’র সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ,বিভিন্ন ওয়ার্ড আঞ্চলিক শাখার সদসবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের পর প্রধান অতিথির দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Manual2 Ad Code