১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেডক্রিসেন্ট সদস্য সংগ্রহ অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

admin
প্রকাশিত জুলাই ১৪, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় যুব রেডক্রিসেন্ট সদস্য সংগ্রহ অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Manual4 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া সরকারি কলেজের যুব রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া যুব রেডক্রিসেন্ট ইউনিটের সহযোগীতায় কলেজের নতুন শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ অভিযান, রেডক্রিসেন্ট সম্পর্কিত সাধারণ ধারণা, যুব সমাবেশ সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ মো: মজিবুর রহমান সদস্য সংগ্রহ অভিযান শুভ উদ্বোধন ঘোষণা করেন উপ-অধ্যক্ষ্য মো: আহমদ উল্লাহ খন্দকার,বাংলা বিভাগের প্রধান খন্দকার মামুনুর রশিদ, ইউনিট লেভেল অফিসার রাকিবুল হাসান,যুব প্রধান ফয়সাল উদ্দিন ভূইয়া,উপ যুব প্রধান-১ সাহিদুল ইসলাম অপু। জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান সায়মন ওবায়েদ শাকিল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের প্রভাষক মো: মাহমুদুল হাসান।