১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনাজপুরে সেনাবাহিনীর তত্বাবধানে ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত মে ২৩, ২০২০
দিনাজপুরে সেনাবাহিনীর তত্বাবধানে ২০০ পরিবারকে ত্রাণ বিতরণ

Manual6 Ad Code

 

এম এ হাসান, স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরে করোনা ভাইরাস কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে সেনাবহিনীর তত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়েছে ।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শনিবার (২৩মে) বিকেলে দিনাজপুর স্টেডিয়াম মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

 

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ফুড ব্যাংক এর আয়োজনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের ৪ হর্স ইউনিটের ক্যাপ্টেন মো: অলি উল্লাহ সরকার।

 

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, দেশের এই দূর্যোগময় অবস্থায় বাংলাদেশ সেনাবহিনী করোনা ভারসাস মোকাবিলায় “অপারেশন কোভিট শিল্ড” এর আওয়াত সিভিল প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করে যাচ্ছে। সামাজিক দূরত্ব নিশ্চিত করা, কৃষকের উৎপাদিত পন্য পরিবহনে বাধাঁ দূর করা সহ বিভিন্ন গুরুত্বপূণ দ্বায়িত্ব পালন করে আসছে।

 

এরই ধারাবহিকতায় আজ ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হলো।

 

ক্যাপ্টেন মো: অলি উল্লাহ সরকার আরো বলেন, এই করোনা দূর্যোগের মাঝে বাংলাদেশের উপরদিয়ে বয়ে গেছে ঘূর্ণীঝড় আম্ফান। ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন ৪হর্স ইউনিটের পক্ষথেকে বাড়ি পূণনির্মাণ করে দিচ্ছি।

 

বাংলাদেশ ফুড ব্যাংক দিনাজপুর জেলা শাখার ভলেন্টিয়ার সৈয়দ মো: আব্দুস সাত্তার জানন, চিল্ড্রেন অব ১৯৭১ এর সহায়তায় বাংলাদেশ ফুড ব্যাংক দেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে। ভবিষ্যতে আরো বেশি পরিবারের মাঝে তাদের এই সহায়তার কার্যাক্রম অব্যাহত থাকবে।

Manual7 Ad Code