১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাবেক এমপি

admin
প্রকাশিত মে ২২, ২০২০
করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন সাবেক এমপি

Manual6 Ad Code
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল- ছবি: সংগৃহিত

 

 

অভিযোগ ডেস্ক : বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল (৬৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

 

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি সাবেক সংসদ সদস্য মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী ছিলেন। বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু ও পুতুলের পারিবারিক সূত্র জানায়, কামরুন্নাহার পুতুল কয়েকদিন আগে ঢাকায় তার অসুস্থ ছেলেকে দেখতে গিয়েছিলেন।

Manual1 Ad Code

 

ফিরে আসার পর অসুস্থতাবোধ করেন। তিনি কয়েকদিন ধরে জ্বর, পাতলা পায়খানা ও খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন।

Manual6 Ad Code

 

দুদিন আগে করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। যদিও বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। রাতে তার অবস্থার অবনতি হলে বগুড়া শহরের কালিতলার বাসা থেকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়েছিল।

Manual2 Ad Code

 

হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। করোনাভাইরাস সন্দেহভাজন হিসেবেই স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

 

Manual6 Ad Code

আওয়ামী লীগের রাজনীতিতে যোগদানের আগে কামরুন্নাহার পুতুল রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি তৎকালীন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত আসনে সংসদ সদস্য হন। তার স্বামী মরহুম মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।