১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

কমলগঞ্জে থেমে থেমে ভারী বৃষ্টি জনজীবন বিপর্যস্ত

admin
প্রকাশিত জুলাই ১১, ২০১৯
কমলগঞ্জে থেমে থেমে ভারী বৃষ্টি জনজীবন বিপর্যস্ত

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

মোঃ মালিক মিয়া প্রতিনিধি কমলগঞ্জ:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও শ্রীমঙ্গল সহ পার্শ্ববর্তী উপজেলায় কাল রাত থেকেই অবিরাম বৃষ্টি চলছে। বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৫ টা থেকে থেমে থেমে এ ভারি বৃষ্টির ফলে কমলগঞ্জে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকেই বৃষ্টি চলায় অনেক দিন মজুরা তাদের নিজ নিজ কাজে যোগ দিতে পারেননি।এবং লোকজন তেমন একটা ঘরের বাইরে বের হতে পারছেন না। যার ফলে রাস্তায় লোকজন তেমন না থাকায় সড়কে যানবাহনের সংখ্যাও অনেকটা কমই লক্ষ্য করা গেছে। এদিকে এই বৃষ্টির ফলে কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর দিয়ে অবহিত কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশে বেশ কিছু গাছ শিকড় সহ উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।গতকাল বুধবার রাত থেকে হালকা বৃষ্টি হলেও আজ বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে কমলগঞ্জে ভারী এ বৃষ্টি শুরু হয়। এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধলাই নদীর পানি অনেকটা বেড়ে যেতেও দেখা গেছে। তাই ঝুঁকিপূর্ণ অনেক জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছে। মাঝে মাঝে ২০ থেকে ২৫ মিনিট বিরতি দিয়ে আবারও পুনরায় বৃষ্টি শুরু হয়। এর ফলে বৃহস্পতিবার উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম ছিল।এবং ব্যবসাপ্রতিষ্ঠানেও তেমন কেনা বেচা হয়নি। সন্ধা ৭ টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃ্ষ্টি চলছিলো।

Manual1 Ad Code