২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ভোলা ৩ আসনের এমপি পিতা ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
ভোলা ৩ আসনের এমপি পিতা ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি :
ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর সাবেক সফল সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন নির্বাচনী এলাকা থেকে বার বার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি এর পিতা বিশিষ্ট আলেম, শিক্ষানুরাগী, দানবীর ও সমাজসেবক আলহাজ্ব নূরুল ইসলাম চৌধুরী(৯০) অদ্য ১০ই জুলাই ২০১৯ইং ভোর ৪:২০ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহে রাজেউন)।

আগামী ১১ই জুলাই রোজ বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকার সময় ঢাকা রমনা মধুবাগ মাঠে প্রথম জানাজা, সকাল ১০:৩০ ঘটিকার সময় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দ্বিতীয় জানাজা শেষে হেলিকপ্টার যোগে নিজ মাতৃভূমি লালমোহন এর উদ্দেশ্য রওয়ানা হবেন। বাদ আছর লালমোহন হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

Manual2 Ad Code

পিতার মৃত্যুর সংবাদ শুনে ইতিমধ্যে ইংল্যান্ড থেকে দেশের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন লালমোহন-তজুমদ্দিনের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি।
উল্লেখ্য যে, তিনি গত ৬ই জুলাই বাংলাদেশ পার্লামেন্টারী ক্রিকেট টিমের সদস্য হিসেবে রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ড গিয়েছেন।

Manual5 Ad Code