১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন আলীনগর কমলগঞ্জ এর পক্ষ থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফেইস শিল্ড প্রদান

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২০
ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন আলীনগর কমলগঞ্জ এর পক্ষ থেকে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফেইস শিল্ড প্রদান

Manual6 Ad Code

কৃষ্ণা শর্ম্মা,কমলগঞ্জ প্রতিনিধিঃ- ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন, আলীনগর,কমলগঞ্জ এর পক্ষ থেকে উপজেলা প্রশাসন, কমলগঞ্জকে ১০পিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমলগঞ্জ এর ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর জন্য ৫০পিস ফেইস শিল্ড বিনামূল্যে প্রদান করা হয়৷

Manual3 Ad Code

 

অদ্য ২৬ এপ্রিল ২০২০ রোজ রবিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র সিংহ এর উপস্থিতিতে এগুলো প্রদান করা হয়।

 

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোশিয়েশন, আলীনগর- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটি এবং মেডিকেলে পড়ে, তাদের নিয়ে গঠিত।

 

এসোশিয়েশন এর কার্যকরী পরিষদের সদস্য সাইফুল আলম এর সাথে কথা বলে জানা যায়, করোনা আক্রান্ত রোগী বা সন্দেহভাজন রোগীর স্যাম্পল আনতে বা তাদের সংস্পর্শে গেলে, রোগীর হাঁচি-কাশির ড্রপলেট যাতে সরাসরি চেহারা, গগলস বা মাস্কে এসে না পড়তে পারে তাই এই ফেইস শিল্ড তৈরী করা হয়েছে। ডাক্তার, স্বাস্থ্যকর্মীও মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের মধ্যে অনেকেই কোভিড-১৯ রোগে আক্রান্ত হচ্ছেন।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

তারা সামনে থেকে আমাদের রক্ষা করতেছেন। তাদের জন্য খুবই অল্প সংখ্যক লোক কাজ করতেছেন ৷ তাই তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

Manual4 Ad Code

 

এছাড়া আরো জানা যায়, তাদের এসোশিয়েশন ম্যাটেরিয়ালস প্রাপ্যতার উপর ভিত্তি করে আরো বিপুল পরিমাণে ফেইস শিল্ড তৈরী করার জন্য প্রস্তুত আছে।