২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

কালিয়াকৈরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

admin
প্রকাশিত জুলাই ১০, ২০১৯
কালিয়াকৈরে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

Manual2 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু : গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন এস.এম.তরিকুল ইসলাম। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা হল রুমে গত মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক তরিকুল ইসলাম কালিয়াকৈর উপজেলাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশীদ, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বজলুর রহমান প্রমূখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমাজ থেকে মাদককে বিদায় জানাতে হবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ন্যায় নীতির সাথে সবার দায়িত্ব পালন করতে হবে।

Manual3 Ad Code