১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৮ অপহরণকারী আটক

admin
প্রকাশিত জুলাই ৮, ২০১৯
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ৮ অপহরণকারী আটক

Manual1 Ad Code

মোঃ ইমরান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিজয় (২৮) নামের পোষাক কারখানা শ্রমিককে অপহরণ করতে গিয়ে হাতেনাতে ৮ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ”৮ জুলাই” উপজেলার গোয়ালদিতে ওই শ্রমিককে অপহরণ করার সময় স্থানীয় জনতারা হাতেনাতে আটক করে ৮ অপহরণকারীদের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া ৮জন সংঘবদ্ধ অপহরণচক্রের সদস্য। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, অপহরণ করে মুক্তিপণ আদায় করাই তাদের পেশা।গ্রেফতারকৃতরা হচ্ছে- ইয়াসিন (২০), সজীব (২০), হিমু (২৩) , রাব্বী (১৯), রিয়াদ (২৩), মেহেদী হাসান (১৯), ফজলু (২৩) ও আরিফ। তারপর উদ্ধার হওয়া বিজয় নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত পোষাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান শোভন গ্রুপের কর্মচারী।
সোনারগাঁ পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বিজয় অফিস থেকে দুপুরের খাবারের জন্য বের হবার পরে গোয়ালদি নামক স্থানে এলে হাইয়েচে থাকা অপহরণকারীরা তাকে ডাক দিয়ে গাড়ীর সামনে নিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে তোলার সময় সে চিৎকার দিলে উপস্থিত জনতা তাদের আটক করে। পরে পুলিশের খবর দিলে পুলিশ এসে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় ।