১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

করোনা নেগেটিভের পরও জ্বর–শ্বাসকষ্টে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২০
করোনা নেগেটিভের পরও জ্বর–শ্বাসকষ্টে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু

Manual6 Ad Code

অপূর্ব রবিন,বিষেশ প্রতিনিধি :

Manual7 Ad Code

কুষ্টিয়ায় আইসোলেশনে থাকা এক নারী (২৮) মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তিনি আইসোলেশনে ভর্তি ছিলেন। তাঁর করোনা পরীক্ষার ফল নেগেটিভ ছিল।

 

Manual4 Ad Code

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালের সামনে সরকারি একটি প্রতিষ্ঠানে আইসোলেশন ওয়ার্ডে চারজন ভর্তি ছিলেন। সন্ধ্যায় এক নারী মারা যান। ১০ দিন আগে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া শহরের ওই নারী ভর্তি হয়েছিলেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

আরএমও আরও বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীরে করোনাভাইরাস আছে কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রতিবেদনও নেগেটিভ আসে। যেহেতু মানসিক ভারসাম্যহীন ছিলেন, তাই তাঁকে আইসোলেশনের একটি কক্ষে আলাদা ভাবে রাখা হয়েছিল।