১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ত্রাণ পৌছে দিলেন ইউএনও

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
ঠাকুরগাঁওয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ত্রাণ পৌছে দিলেন ইউএনও

Manual4 Ad Code

এম এ সালাম রুবেল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ঠাকুরগাঁওয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কহরপাড়া গুচ্ছগ্রামের হিজড়া জনগোষ্ঠীসহ বিভিন্ন ইউনিয়নে কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌছে দিলেন ইউএনও। বুধবার সদর উপজেলার নারগুন,মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকায় নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সদর জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারগুন ইউনিয়নের কহরপাড়া গুচ্ছগ্রামের ২০টি হিজড়া পরিবারকে ও আকচা ইউনিয়নের দক্ষিণ বটিনা গুচ্ছগ্রামের ৪০টি, ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর ইউনিয়নের ১১০, মোহাম্মদপুর ইউনিয়নের আরাজী পোস্তমপুর গুচ্ছগ্রামের ১৬, হরিনারায়ণপুর গুচ্ছগ্রামের ৮০, মাতৃগাও গুচ্ছগ্রামের ২০টি মোট ২৮৬টি কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রীর প্যাকেট প্রদান করা হয়।ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন জানান,আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।