১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম জাহিদুল ইসলাম (৩০)।তিনি ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম গ্রামের তহিদুল ইসলাম এর বড় ছেলে।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

ফুলবাড়ী থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, দাম্পত্য কলহের কারনে গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) জাহিদুল এর স্ত্রী জেসমিন আক্তার বাবার বাড়ীতে চলে যান।পরে ঐ দিনেই জাহিদুল তাঁর শ্বশুর বাড়ী থেকে তাঁকে আনতে গেলে বাবার বাড়ী থেকে আসেননি তাঁর স্ত্রী জেসমিন আক্তার।স্থানীয়দের ধারনা স্ত্রীকে আনতে না পেরে রাগে,দুঃখে সকলের অজান্তে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে বাগানের মধ্যে জাহিদুলের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়।

Manual2 Ad Code

 

ফুলবাড়ী থানার এসআই হাবিবুর রহমান জানান মরদেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। বিষয়টি নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code