১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য আহত

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
ঝিনাইদহে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য আহত

Manual6 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদরের নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের কনস্টেবল শরিফুল ইসলাম(২১) মারাত্বক ভাবে আহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তিনি নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে দীর্ঘ ৫ মাস যাবত কর্মরত আছেন। কনস্টেবল শরিফুল ইসলাম সকালে কালীগঞ্জ এটিএম বুথ থেকে টাকা তুলে আসার পথে নলডাঙ্গা স্ট্যান্ডে আসলে অপর দিক থেকে আসা পাইকপাড়া গ্রামের মোক্তার ড্রাইভারের ছেলে পশু চিকিৎসক সেতুর সাথে মটর সাইকেলে ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে মুদি দোকানদার পাইকপাড়া গ্রামে মৃত কাক্কুর ছেলে শাওন উত্তেজিত হয়ে পুলিশ সদস্য শরিফুলকে ধাক্কা দিলে পাকা রাস্তার উপর মাথা পড়ে।

Manual3 Ad Code

 

নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি আব্দুল আলিম জানান,কনস্টেবল ও অন্য পুলিশ সদস্য টাকা তুলে আসার পথে অন্য মটর সাইকেলের সাথে ধাক্কা লাগে অতি উৎসাহি হয়ে দোকানদার শাওন তাকে রাস্তার উপর উঁচু করে ফেলে দেয় এবং বেদম মারপিট করেছে আমি এসপি,ওসি এবং তার পরিবারকে ঘটনাটি জানিয়েছি।

Manual7 Ad Code

 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া বলেন,অভিযোগ পয়েছি গ্রেফতারের জন্য আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Manual2 Ad Code

 

মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করে। জানা গেছে পুলিশ সদস্য শরিফুল বমি করছে এবং কান ‍দিয়ে রক্ত পড়ছে।

Manual5 Ad Code