১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

শার্শায় ৫ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায়

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
শার্শায় ৫ দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে  জরিমানা আদায়

Manual8 Ad Code

কামাল হোসেন বিশেষ প্রতিনিধিঃ

যশোরের শার্শার পুলিশফোর্সসহ নিজামপুর, গাতিপাড়া,গোড়পাড়া,লক্ষণপুর, শিকারপুর,বাহাদুরপুর, শাখারিপোতা,বোয়ালিয়া,বেনাপোল বাজার মনিটরি হয়। মোট ০৫ (পাঁচ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা/সর্বমোট ২,৩০০(দুই হাজার তিনশত) টাকা জরিমানা করা হয়।

 

বুধবার ( ১৫ এপ্রিল ) সকাল ১০. টার সময় পুলিশফোর্সসহ নিজামপুর, গাতিপাড়া,গোড়পাড়া,লক্ষণপুর, শিকারপুর,বাহাদুরপুর, শাখারিপোতা,বোয়ালিয়া,বেনাপোল বাজার মনিটরিং করা হয়। এসময় দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখায় মোট ০৫ (পাঁচ) জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা/জরিমানা করা হয়। এসময় (১)তাইজুল ইসলাম, গোড়পাড়া কে ১০০/- (এক শত), (২) আয়নাল, কন্দর্পপুরকে ৫০০/- (পাঁচশত), (৩) কামাল হোসেন, শাখারিপোতাকে ৫০০/- (পাঁচশত) (৪)শহিদুল ইসলাম, শাখারিপোতাকে ২০০/- (দুই শত) ও (৫) মোঃ জালাল উদ্দীন, একঝালাকে ১,০০০/-(এক হাজার) সর্বমোট ২,৩০০(দুই হাজার তিনশত) টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

এসময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

 

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) খোরশেদ আলম চৌধুরী বলেন,করোন ভাইরাস প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী,সাধারণ মানুষকে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে দোকান পাট খোলা রাখার অভিযোগে তাকে এ জরিমানা করা হয়েছে।

 

মসজিদে উপস্থিত জনসাধারণকে জামাতে নামাজ আদায়ে সচেতন করানো হয়। এসময় সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।

 

এসময় পথচারী ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অযথা ঘুরাফেরা না করে বাসায় অবস্থান করার জন্য বলা হয় এবং মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়। তিনি আরও বলেন, প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। এসময় কোনো প্রকার সভা-সমাবেশ করা যাবে না। সন্ধ্যা ৬ টার পর কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক দূরত্ব এবং নিজ বাসায় অবস্থান নিশ্চিতকরণ বিষয়ে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code