১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নাটোরের বাগাতিপাড়ায় পেঁয়াজ নিয়ে আশার মুখ দেখছেন কৃষকরা

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
নাটোরের বাগাতিপাড়ায় পেঁয়াজ নিয়ে আশার মুখ দেখছেন কৃষকরা

Manual6 Ad Code

খাদেমুল ইসলাম,বাগাতিপাড়া) নাটোর) প্রতিনিধিঃ

Manual8 Ad Code

নাটোরের বাগাতিপাড়ায় এবার পিয়াজের চাষে বাম্পার ফলন হবে বলে আশা করছেন চাষীরা। বিঘাতে প্রায় ৪০ থেকে ৪৫ মন হারে পিয়াজ উত্তলন করছেন চাষীরা এবং বাজারে পিয়াজের দাম ভাল থাকায় তারা আশার মুখ দেখতে পাচ্ছেন বলেও জানা গেছে।

Manual3 Ad Code

 

এ ব্যাপারে স্থানীয় কৃষকরা জানান জমিতে বীজ দিয়ে লাগানো সহ ঘরে তুলতে প্রায় ২০ থেকে ২৭ হাজার টাকা খরচ পড়ে। আমরা যারা চাষী আছি, আসলে আমরা নায্য মূল্য পাইনা। তবে এখন যে দামটা বাজারে আছে তা আমাদের আশা জোগাচ্ছে,কিন্তু হঠাৎ করে দাম কমে গেলে আমাদের মাসুল গুনতে হবে।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

উপজেলা কৃষি কর্মকতা জানান যে, গত বছর ১৯৫ হেক্টর জমিতে পেয়াজের চাষ করা হয়। এ বছর কন্দ-৮৫ হেক্টর, চারা বীজ ২৪০ হেক্টর ও কদম ২ হেক্টর মোট ৩২৭ হেক্টর জমিতে পেয়াজের চাষ করা হয়েছে।

 

তিনি আরও জানান উপজেলা কৃষি অফিস কতৃক প্রদশনী GOB ( সরকারী রাজস্য) ১০টি,অন্যান্য প্রদশনী ৫ টি দেওয়া হয়। এছাড়াও প্রণদনা’র দেওয়া হয় চেয়ারম্যান এর মাধ্যমে ৭৫০ গ্রাম করে বীজ ১০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়।

 

তাছাড়াও আমরা কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের নিজ উদ্যোগে যার যেটুকু জমি আছে সেখানে পেয়াজ লাগানোর পরামর্শ দিয়েছি যেন তারা ভোগান্তিতে না পড়েন। পেয়াজের বাজার চওড়া থাকায় এবার নাটোরের বাগাতিপাড়ায় পেয়াজ চাষে কৃষকদের মধ্যে আগ্রহও বেশি দেখা গিয়েছে এবং আমরাও আশা করছি এবার পেঁয়াজের ফলন বাম্পার হবে।