১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নলছিটিতে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
নলছিটিতে এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত

Manual7 Ad Code

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচি’র কার্ড বিতরনে অনিয়ম করার অভিযোগে সুবিদপুর এক ইউপি সদস্যকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

 

১৫/০৪/২০২০ইং তারিখ বুধবার সুবিদপুর ইউনিয়ন পরিষদে অভিযান চালায় নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার ও নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ সাখাওয়াত হোসেন।

Manual2 Ad Code

 

সাজাপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম ওরফে সোহাগ খান উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

জানা গেছে সুবিদপুর ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজির চাল বিতরণের নানান অভিযোগ করে আসছিল এলাকাবাসী।

 

Manual8 Ad Code

এবিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের নিকট এলাকা বাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানতে পেরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাখাওয়াত হোসেনকে সাথে নিয়ে সকাল থেকে সুবিদপুর ইউনিয়ন পরিষদের খাদ্য বান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি দরে চাল বিতরণের ডিলারের কাছে অবস্থান করি। এবং দেখতে পাই ডিলার সরকার নির্ধারিত কার্ডে চাল না দিয়ে , ইউপি সদস্য রেজাউল করীম সোহাগের হাতে লেখা স্লিপে চাল বিতরণ করছেন।

 

অভিযোগের সত্যতা পেয়ে ইউপি সদস্য সোহাগ খানকে খুঁজে না পেয়ে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানকে নিয়ে রওনা হলে, সোহাগ খান এসে হাজির হয় এবং তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণড দেয়া হয়েছে।

ইউএনও আরো জানান, অনিয়মের অভিযোগে অভিযুক্ত ইউপি সদস্য রেজাউল করীম সোহাগ অপরাধ স্বীকার করে একটি মুচলেকা প্রদান করেছেন এবং এসকল অনিয়ম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ডিলারের সহায়তায় করেছে বলেও তিনি লিখিত দেয়।

জানা গেছে এবিষয়ে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত বিবৃতি দিয়েছেন । তিনি বিবৃতিতে উল্লেখ করেন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য রেজাউল করিম সোহাগের অনিয়মের বিষয়ে তার কোন সম্পৃক্ততা নেই।