১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

নওগাঁয় ১০টাকা কেজির ১৭০ বস্তা চাল উদ্ধার

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
নওগাঁয় ১০টাকা কেজির ১৭০ বস্তা চাল উদ্ধার

Manual3 Ad Code

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সদর উপজেলার মারমা মল্লিকপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ টাকা কেজির (সরকারি ওএমএস কার্যক্রমের) ১৭০ বস্তা চাল (চালের পরিমাণ ৫ হাজার ১০০ কেজি) উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন অভিযান চালিয়ে এ চাল উদ্ধার করেন।

 

Manual2 Ad Code

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এম ফায়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মল্লিকপুর গ্রামে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় ওএমএস ডিলার আবু সাঈদের শ্বশুর বাড়িতে ১৭০ বস্তা সরকারি কার্যক্রমের চাল পাওয়া যায়। তিনি আরও জানান, ক’দিন আগে সরকারি খাদ্য গুদাম থেকে চালগুলো সংগ্রহ করেছিলেন আবু সাঈদ। গরিব অসহায় মানুষের মধ্যে বিক্রি না করে তিনি সেগুলো তার শ্যালক আব্দুর রবের ঘরে কালো বাজারে বিক্রির উদ্দেশে মজুদ করে রেখেছিলেন।ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানের টের পেয়ে সাঈদ ও রবের পরিবারের সবাই পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে

Manual7 Ad Code