১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ক্ষুধার জালায় রিক্সাচালক ফোন দিলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানের নিকট

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
ক্ষুধার জালায় রিক্সাচালক ফোন দিলেন ঝিনাইদহের এসপি হাসানুজ্জামানের নিকট

Manual7 Ad Code

রবিউল ইসলাম, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

Manual3 Ad Code

করোনার ছোবলে ঢাকায় আটকে পড়া এক রিক্সা চালকের মোবাইল ফোনে করুণ আকুতি “স্যার আমার সন্তান ও পরিবারকে বাঁচান। তারা না খেয়ে দিন কাটাচ্ছে।”

 

Manual1 Ad Code

মঙ্গলবার বেলা ১২ টায় ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম’ র সরকারী মোবাইল ফোনে শৈলকুপা উপজেলার প্রত্যন্ত পল্লীর এক রিক্সাচালক জানান, তিনি ঢাকায় রিক্সা চালান কিন্তু করোনার কারণে আটকে পড়েছেন। সেজন্য তিনি বাড়ী যেতে পারছেন না ,আজ তিনদিন তার পরিবারের পাঁচ সদস্য না খেয়ে দিন কাটাচ্ছে । রিক্সা না চালানোর কারনে সে এখন বেকার হয়ে পড়েছে। উপায় না পেয়ে তিনি পুলিশ সুপারের নিকট ফোন করেছেন।

Manual1 Ad Code

 

এ টেলিফোন পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার শৈলকুপার দায়িত্ব প্রাপ্ত ডিএসবির এসআই মোঃ বাচ্চু শেখের মাধ্যমে এক মাসের ত্রাণ সামগ্রী ঐ পরিবারের কাছে পৌঁছে দিলেন। এসআই মোঃ বাচ্চু শেখ এ প্রতিনিধিকে জানান লোকটি অত্যন্ত গরিব একটি মাত্র ঘরে তার স্ত্রী, তিন সন্তান ও শশুর-শাশুড়ীকে নিয়ে বসবাস করে। পুলিশ সুপারের এ ত্রাণ পেয়ে তারা খুশিতে আত্মহারা।

Manual4 Ad Code