১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে ড্রেজারের শ্রমিকদের কারনে বড় ধরনের করোনা ঝুকিতে উপজেলাবাসী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২০
মাধবপুরে  ড্রেজারের শ্রমিকদের কারনে বড় ধরনের করোনা ঝুকিতে উপজেলাবাসী

Manual2 Ad Code

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :

Manual1 Ad Code

হবিগঞ্জের মাধবপুর করোনা ভাইরাস সংক্রমনের বড় ধরনের ঝুকিতে রয়েছে উপজেলাবাসী।
মাধবপুরের আন্দিউড়া ইউনিয়ন নির্মাণাধীন আকিজ গ্রুপে মাটি ভরাট করার কয়েকটি নামে ঠিকাদারী ওয়ার্ক অর্ডারে মাটি ভরাট করার জন্য এলাকার ফসলী জমি ও সরকারী বিভিন্ন জায়গা থেকে শক্তিশালী ড্রেজারের মাধ্যমে মাটি কাটা হচ্ছে। এসব ড্রেজারে কাজ করতে প্রতিদিন নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ,বরিশাল, ভৈরব ও ব্রাম্মনবাড়ীয়ার কয়েকশ শ্রমিক আসে।

 

Manual3 Ad Code

এলাকার মানুষ তাদের কাছ থেকে করোনা সংক্রমনের আশংকায় সবাই ভীত। তারা প্রতিদিন গ্রামের দোকান ও মাধবপুর বাজারে সদাই করতে যায়। তাদের সংস্পর্শে এলাকার মানুষ প্রতিদিন আসছে।

Manual5 Ad Code

 

জানা যায়,উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়ালভাঙ্গা ও মীরনগর এলাকায় ১০/১২ টি ড্রেজার মেশিনে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, ভৈরব,বরিশাল ও ব্রাম্মণবাড়ীয়ার কয়েক’শ শ্রমিক কাজ করে।তারা মাধবপুর হাট বাজার ও পেট্রোল পাম্পে তৈল আনতে যায়।বর্তমান করোনা ঝুকিতে মাধবপুর পৌরসভাসহ উপজেলার লোকজন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারাণ এর সরকারী ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Manual2 Ad Code

 

বর্তমানে সারা বাংলাদেশে যখন এক জেলার মানুষ অন্য জেলায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে মাধবপুরে তার কোন কিছুই চোখে পড়ছে না।