১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে সফর, ১৪৪৮ হিজরি

ঢাকা থেকে রিক্সাচালকের ফোন, বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ঝিনাইদহের এসপি

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
ঢাকা থেকে রিক্সাচালকের ফোন, বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ঝিনাইদহের এসপি

Manual5 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

করোনার ছোবলে ঢাকায় আটকে পড়া এক রিক্সা চালকের মোবাইল ফোনে করুণ আকুতি “স্যার আমার সন্তান ও পরিবারকে বাঁচান। তারা না খেয়ে দিন কাটাচ্ছে।”

 

Manual7 Ad Code

মঙ্গলবার বেলা ১২ টায় ঝিনাইদহের মানব দরদি পুলিশ সুপার হাসানুজ্জামান পিপিএম’ র সরকারী মোবাইল ফোনে শৈলকুপা উপজেলার প্রত্যন্ত পল্লীর এক রিক্সাচালক জানান, তিনি ঢাকায় রিক্সা চালান কিন্তু করোনার কারণে আটকে পড়েছেন।

 

Manual6 Ad Code

সেজন্য তিনি বাড়ী যেতে পারছেন না ,আজ তিনদিন তার পরিবারের পাঁচ সদস্য না খেয়ে দিন কাটাচ্ছে ।

Manual8 Ad Code

 

রিক্সা না চালানোর কারনে সে এখন বেকার হয়ে পড়েছে। উপায় না পেয়ে তিনি পুলিশ সুপারের নিকট ফোন করেছেন।

 

এ টেলিফোন পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার শৈলকুপার দায়িত্ব প্রাপ্ত ডিএসবির এসআই মোঃ বাচ্চু শেখের মাধ্যমে এক মাসের ত্রাণ সামগ্রী ঐ পরিবারের কাছে পৌঁছে দিলেন।

 

এসআই মোঃ বাচ্চু শেখ এ প্রতিনিধিকে জানান লোকটি অত্যন্ত গরিব একটি মাত্র ঘরে তার স্ত্রী, তিন সন্তান ও শশুর-শাশুড়ীকে নিয়ে বসবাস করে। পুলিশ সুপারের এ ত্রাণ পেয়ে তারা খুশিতে আত্মহারা।

Manual5 Ad Code