১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথে অপ্রতুল নমুনা সংগ্রহের কিট

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
বিশ্বনাথে অপ্রতুল নমুনা সংগ্রহের কিট

Manual2 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের পর্যাপ্ত কিট নেই সিলেটের বিশ্বনাথ উপজেলায়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে দেখা দিবে কিট সংকট।

Manual6 Ad Code

 

এ পর্যন্ত ১৪ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা প্রশাসন। আজকে (১৪ এপ্রিল) অবধি আছে মাত্র ১৮টি কিট।

Manual3 Ad Code

 

 

সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও সন্দেহ ভাজনদের নমুনা সংগ্রহে ৩২টি কিট নিয়ে কাজ শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত কয়েক দিনে এ উপজেলা থেকে ১৪ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী হাসপাতালের মাধ্যমে ঢাকা পাঠানো হয়। এর মধ্যে পাওয়া ৪ জনের রিপোর্টই করোনা নেগেটিভ। সম্প্রতি নেয়া হয় নরায়নগঞ্জ ফেরত আরো ১০ ব্যক্তির নমুনা। এদিকে প্রতিদিনই বাড়ছে সন্দেহ ভাজন লোকজনের সংখ্যা। সম্প্রতি আরো অনেকেই ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ফিরলেও সংগ্রহ করা হয়নি তাদের রক্তের নমুনা। আগতদের সঠিক সংখ্যা-পরিচয় নিয়েও ধুম্রজালে কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, আজকে পর্যন্ত আমাদের আছে ১৮টি কিট। যা পর্যাপ্ত নয়। সন্দেহ ভাজনদের সংখ্যা বাড়লে নমুনা সংগ্রহে সমস্যার সৃষ্টি হতে পারে।

 

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, কিট কম আছে। সিলেট সিভিল সার্জন অফিস থেকে আজ-হয়তো কাল আরো কিছু কিট আমরা পাবো বলে তিনি জানান।