১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

বিশ্বনাথে মারা যাওয়া শিশু করোনা নেগেটিভ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
বিশ্বনাথে মারা যাওয়া শিশু করোনা নেগেটিভ

Manual5 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই শিশু করোনায় আক্রান্ত ছিলো না। তার মামাও করোনা আক্রান্ত নয়। নমুনা পরীক্ষার পর জানাগেছে এ তথ্য। আজ বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল আউয়ালের ভাগ্নে ও সুনামগঞ্জের দোয়ারা উপজেলার জলসি গ্রামের নওয়াজের ছেলে গালিব শাহরিয়ার ইমন (১০) গত বুধবার রাত ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

পরে করোনা সন্দেহে সে ও তার মামা’র নমুনা সংগ্রহ করে উপজেলা প্রশাসন। বিশেষ সর্তকতায় জানাযা শেষে দাফন করা হয় ইমনের মৃতদেহ। আইসোলেশনে রাখা হয় বাড়ীর ৬টি পরিবার। এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান বলেন, এ নিয়ে মোট ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্যে পাঠিয়েছি আমরা। ইতিমধ্যে অলংকারী ইউনিয়নের ২ জন ও ধীতপুর গ্রামের শিশু ও তার মামার রিপোর্ট পেয়েছি। তাদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

Manual1 Ad Code