১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করতে চাওয়ায় সাংবাদিককে মারধর ও মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করতে চাওয়ায় সাংবাদিককে মারধর ও মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে সারাদেশ ই যেখানে থমকে গেছে এরই মধ্যে নরসিংদীর মাধবদী এলাকায় লকডাউন উপেক্ষা করে মাদকের রমরমা ব্যাবসা ও মাদক সেবন করছে এলাকার প্রভাবশালী কিছু ব্যাক্তি আর এসব কাজে বাঁধা দেওয়ায় এবং ছবি তোলায় যোগাযোগ২৪ এর সাংবাদিক ইমতিয়াজ শাহজালাল ও ক্যামেরা পার্সন সাব্বির কে রাস্তা থেকে তুলে নিয়ে মাধবদী এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে ইট দিয়ে মাথা থেতলিয়ে ও রড দিয়ে একাধারে পিটিয়ে আহত করে চলে যায় তারা এ সময় তাদের সাথে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় বখাটেরা।

 

Manual4 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে ইমতিয়াজ শাহজালাল বলেন,গত কিছুদিন যাবত বখাটে শাওনের ছোট ভাই সুমন হুকমি দামকি দিয়ে যাচ্ছিলো এ ব্যাপারে নাক না গলাতে না করে আমাকে। পরবর্তীতে আমি তাদের রিকোয়েষ্ট করি এসব বন্ধ করতে না করলে এ বিষয়ে আইনের সহায়তা নেওয়ার কথা বললে এবং এ ব্যাপারে প্রতিবেদন করতে চাইলে সুমন, মামুন,সায়েম,ফাহিম সহ নাম না যানা আরো ১০থেকে ১২ আমাকে ও সাব্বিরকে জোর করে একটি পরিত্যক্ত গোডাউনে নিয়ে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমাকে রড দিয়ে পিটিয়ে ভিডিও ধারন করে এবং সাব্বিরকে ইট দিয়ে মাথায় আগাত করে মাথা ফাটিয়ে চলে যায় পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করানো হয় এসময় সাব্বিরের অবস্থা খারাপ দেখে কোন সাক্ষাৎকার নেওয়া হয়নি।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

এ ব্যাপারে সদর হাসপাতালের ডা.নাদিরুল আমিন বলেন রোগির অবস্থা আশঙ্কা জনক অবস্থার অবনতি দেখলে আমরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিবো।

Manual3 Ad Code

 

এ ব্যাপারে জানতে চাইলে মাদবদী থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন আমরা দেখেছি রোগীর অবস্থা আশঙ্কা জনক আমরা প্রথমে তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠাই এবং পরবর্তীতে আহত সাংবাদিক এর অভিযোগ এর প্রেক্ষীতে আমরা আইন আনুগ ব্যাবস্থা গ্রহন করবো।