১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

রাত-বিরাতে ভাসমান মানুষের জন্য আলোর দিশারীর রান্না করা খাবার

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
রাত-বিরাতে ভাসমান মানুষের জন্য আলোর দিশারীর রান্না করা খাবার

Manual4 Ad Code

শ্রীপুর গাজীপুর প্রতিনিধি :

মহামারী করোনা ভাইরাসে জনজীবন বিপর্যস্ত।মানুষের আয় রোজগার সব কমে গিয়েছে।নিম্ন আয়ের সে সকল মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর জন্য কাজ করে যাচ্ছে মাওনা তথা শ্রীপুরের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন।সোমবার রাতে মাওনা চৌরাস্তার চারপাশে ভ্যানগাড়ি নিয়ে ঘুরে ঘুরে রিকশাচালক,ভ্যানচালক,বিভিন্ন মার্কেটে নৈশপ্রহরীসহ ভাসমান ও ছিন্নমূল প্রায় শতাধিক মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার মোঃ আনোয়ার হোসেনের সার্বিক সঞ্চালনায় এ সময় সাথে পরিশ্রম করেন শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান রনি,শ্রীপুর পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ হাবীব রুবেল, শ্রীপুর উপজেলা মহিলা শ্রমিক লীগের আহবায়ক প্রভাষক নূরে জান্নাত কামনা,গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক শ্রী বাঁধন চন্দ্র দাস,মাওনা ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মাসুদ মাদবর,ফারিয়া এ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম,আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আব্দুল্লাহ্ আল মাসউদ,মোঃ রুহুল আমিন,নূর মোহাম্মদ,তাপস প্রমুখ।

Manual4 Ad Code