৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

রংপুরে ত্রানের দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
রংপুরে ত্রানের দাবিতে মানববন্ধন

Manual5 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির), রংপুর জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

রংপুর নগরীর লালবাগ মোড়ে ঢাকাইয়া পাড়া, তাজহাট মোড়,শরেয়ার তল শাহী বাজার,আনছারী মোড় ও মোল্লা পাড়া গ্রামের সরকারি সহায়তা বঞ্চিত ৫ শতাধিক কর্মহীন অতিদরিদ্র ও নিম্নআয়ের মানুষ জড়ো হয়ে আজ দুপুরে লালবাগ মোড় ও শরেয়ার তল ব্রিজে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া লোকজনেরা জানান, এখন পর্যন্ত তারা সরকারি কোনো ত্রাণ পাননি। ২১,২২,১৫,৩২ নং ওয়ার্ডে যতটুকু ত্রাণ দেওয়া হয়েছে তাতে অনিয়ম ও স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

তাদের দাবি একটাই হয় খেতে দেন, আর না হয় কাজে যেতে দেন।
অবিলম্বে সরকারি ত্রাণ সহায়তা না পেলে তারা ক্ষুধার জ্বালায় লকডাউন অমান্য করে রাস্তায় নামারও হুঁশিয়ারি দেন।