৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ছাতকে যানবাহনে তল্লাশী কর‌ছে পু‌লিশ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২০
ছাতকে যানবাহনে তল্লাশী কর‌ছে পু‌লিশ

Manual8 Ad Code

এম আব্দুল করিম,সুনামগঞ্জ থেকে : করোনা প্রতিরোধে সুনামগঞ্জ জেলা‌কে লকডাউন ঘোষনা করার পর থে‌কে অন্য জেলার লোকজনের প্রবেশ বন্ধ‌ে সুনামগ‌ঞ্জের প্রবেশপথ ছাতক উপ‌জেলার গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে যানবাহন তল্লাশী করছে পু‌লিশ প্রশাসন।

Manual6 Ad Code

 

তল্লাশী কালে নিত্য প্র‌য়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহের গাড়ী, ঔষধদের গাড়ী ও জরুরী রোগীবহনকারী এম্বু‌লেন্স ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল বন্ধসহ অন্য জেলার লোকজন প্রবেশ বন্ধ ক‌রে‌ দেয়া হ‌য়ে‌ছে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

ছাতক থানা পুলিশ করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পুলের মুখ এলাকায় যানবাহন তল্লাশী চলা‌চ্ছে।

 

Manual2 Ad Code

এ সড়ক দিয়ে অন্য জেলা থেকে গাড়ি ও লোকজন যা‌তে সুনামগ‌ঞ্জে প্রবেশ করতে না পারে সে জন্যই সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম- এর নির্দেশে ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে টিএসআই নুর আলম, এএসআই মোহাম্মদ আলী শামীম, এটিএসআই আনোয়ারুল আলমসহ ছাতক থানার একদল পু‌লিশ কাজ ক‌রে যা‌চ্ছে।