৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

মুঠোফোনে সমস্যার কথা বলেন- ২ ব্যক্তি কিছুক্ষণ পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান পরিবারে খাবার পৌঁছে দেন

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
মুঠোফোনে সমস্যার কথা বলেন- ২ ব্যক্তি কিছুক্ষণ পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান পরিবারে খাবার পৌঁছে দেন

Manual8 Ad Code

 

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :

সারাদেশেই চলছে লকডাউন, অনেকের ঘরেই নেই খাবার । করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সবকিছু যখন বন্ধ, ঠিক তখন নিরুপায় হয়ে মুঠোফোনে তাদের সমস্যার কথা বলেন ২ ব্যক্তি।

 

কিছুক্ষণ পর ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান তাঁদের পরিবারে ১০ দিনের জন্য খাবার পৌঁছে দেন।

 

১৩/০৪/২০২০ইং সোমবার ঝালকঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার অসহায় দু’টি পরিবার থেকে খাদ্যসামগ্রী পাওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)এম এম মাহমুদ হাসানকে ফোন দেওয়া হয়।

 

Manual6 Ad Code

ফোন পেয়ে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ঐ পরিবারের জন্য মুহূর্তেই খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এতো অল্প সময়ের মধ্যে খাবার পেয়ে পুলিশের এমন মানবিক আচরণে ঐ পরিবারগুলো রীতিমত অবাক ও খুশী হয়েছে।

 

Manual2 Ad Code

এম এম মাহমুদ হাসান বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ও অনুপ্রেরণায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের এ ক্রান্তিলগ্নে অসহায় পরিবারের জন্য এমন মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি অনেক পরিবারকেই।

Manual1 Ad Code

 

খেটে খাওয়া পরিবারগুলো এ সময়টাতে খুব কষ্টে আছেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। সাধ্যমতো তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

 

Manual1 Ad Code

তিনি আরো বলেন , দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত ঝালকাঠিবাসী প্রবাসীরাও দেশের এমন সংকট মুহূর্তে পরিবারে খাদ্যসামগ্রী পাঠানোর জন্য জানিয়েছেন। এমন প্রত্যেক পরিবারেই খাদ্যসামগ্রী পাঠানো হয়েছে ।

 

তিনি বলেন – আমরা জনগণের সেবক। দেশের এ ক্রান্তিলগ্নে আইজিপি মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ মানবিক দর্শনে উজ্জীবিত হয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। জনগণের যেকোন প্রয়োজনে আমরা অগ্রভাগে থেকেই কাজ করব, এটাই আমাদের অঙ্গীকার।