৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

করোনা সংকটে শিক্ষার্থীদের পাশে জবি শিক্ষক সমিতি

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
করোনা সংকটে শিক্ষার্থীদের পাশে জবি শিক্ষক সমিতি

Manual7 Ad Code

জবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে জগন্নাথ বিশ্বিবদ্যালয়ে কর্মরত শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে তা থেকে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

 

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস সংক্রমনে বাংলাদেশে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে।

Manual2 Ad Code

 

ইতোমধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও এ সংক্রমণের শিকার হয়েছেন। সতর্কতার অংশ হিসেবে সব শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ বন্ধের মেয়াদ আরো বৃদ্ধি পেতে পারে। এর ফলে হতদরিদ্র ও খেটে খাওয়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে অভাব-অনটন দেখা দিচ্ছে।

Manual4 Ad Code

 

অনেক অস্বচ্ছল পরিবারের সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, যারা টিউশনি করে তাদের খরচ নির্বাহ করেন।

 

বর্তমান পরিস্থিতিতে তাদের টিউশন বন্ধ রয়েছে এবং অনেকের জীবন নির্বাহ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়েছে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের আরো কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লে তা মোকাবেলার জন্য জরুরি ভিত্তিতে অর্থের প্রয়োজন দেখা দিতে পারে।

 

এমতাবস্থায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যনির্বাহী পরিষদ শিক্ষকদের মতামত নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষকের এক দিনের মূল বেতনের সমপরিমান অর্থ কর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

এ অর্থ এপ্রিল মাসের বেতন থেকে কর্তন করা হবে এবং তা এ বিপদকালীন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার বিশেষ করে অসচ্ছল শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হবে।

 

এছাড়া কোনো শিক্ষক বেতন কর্তনে অসম্মতি জ্ঞাপন করলে তা আগামী ২০ এপ্রিলের মধ্যে পরিচালক (অর্থ ও হিসাব) বরাবর জানানোর অনুরোধও করা হয় বিজ্ঞপ্তিতে।