৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সফর, ১৪৪৮ হিজরি

সিলেটে করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে থাকা ডাক্তার-নার্স কোয়ারেন্টিনে

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
সিলেটে করোনা আক্রান্ত নারীর সংস্পর্শে থাকা ডাক্তার-নার্স কোয়ারেন্টিনে

Manual1 Ad Code

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে আরো এক নারীর (২৫) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

 

রবিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। সোমবার সকালে তাকে ওসমানী মেডিকেল কলেজ থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

Manual5 Ad Code

জানা গেছে, করোনা টেস্টে পজেটিভ আসা ঐ নারীর বৃহস্পতিবার দুপুরে সিলেটের একটি হাসপাতালে সিজার হয়। পরে তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে রবিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনা পরীক্ষা করা হয়। আজ তার রিপোর্ট এসেছে তিনি করোনায় আক্রান্ত।

Manual6 Ad Code

 

রিপোর্টে করোনা নিশ্চিত হওয়ার পর তার সংস্পর্শে থাকা ঐ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

 

তিনি জানান, সোমবার সকালে নারীর রিপোর্ট আসার পরেই তার সংস্পর্শে যাওয়া চিকিৎসক ও নার্সদের কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

Manual1 Ad Code

 

এদিকে, ঐ মহিলার স্বামী গত কয়েকদিন আগে নারায়নগঞ্জ থেকে এসেছেন বলে জানা গেছে।

Manual8 Ad Code