৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

“বাগেরহাটে টিসিবি’র পন্য ক্রযের জন্য ক্রেতাদের উপচে পড়া ভীড়”

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
“বাগেরহাটে টিসিবি’র পন্য ক্রযের জন্য ক্রেতাদের উপচে পড়া ভীড়”

Manual1 Ad Code

মোঃজাহান জেব কুদরতী, বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটে স্বল্পমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পন্য ক্রয এর জন্য উপচে পড়া ভীড় দেখা গেছে।

 

Manual1 Ad Code

অাজ সোমবার (১৩ এপ্রিল)বিকেলে বাগেরহাট (সদর) শহরের মিঠাপুকুর পাড় এলাকায় টিসিবির পন্যবাহী ট্রাক পৌছানোর সাথে সাথে ক্রেতারা লাইনে দাড়িয়ে যায়। এই লাইনে অংশ নেয় নিম্ন আয়,নিম্ম মধ্যম,মধ্যম অাযের মানুষ।।

 

টিসিবির পন্যের মধ্যে রয়েছে ৮০ টাকা লিটারে সোয়াবিন তেল, ৫০ টাকা কেজিতে মুশুরি ডাল ও চিনি, ৬০ টাকা কেজিতে ছোলা। সপ্তাহে তিনদিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) প্রত্যেক ক্রেতা ২ লিটার তেল, ২ কেজি করে চিনি, ডাল, ও এক কেজি করে ছোলা ক্রয় করতে পারবেন।

Manual1 Ad Code

 

নাম প্রকাশে অনিচ্ছুক শহরের মধ্যবিত্ত পরিবারের এক সদস্য বলেন, কখনও টিসিবির পন্য ক্রয় করিনি। সাধারণত সারা বছর বাজার থেকে ক্রয় করি। করোনা পরিস্থিতির কারণে সবকিছু বন্ধ খুবই আর্থিক কষ্টে আছি। তাই কিছুটা আর্থিক সাশ্রয়ের জন্য টিসিবির পন্য ক্রয় করতে এসেছি।

Manual8 Ad Code

 

টিসিবির ডিলার সোনিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী এমডি রাসেল বলেন, আমরা খুলনা থেকে মাল উত্তোলন করে বাগেরহাটে এনে সাধারণ মানুষের কাছে বিক্রয় করি। তবে চাহিদার তুলনায় ডালের সরবরাহ অনেক কম। তাই ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডাল দিতে পারছি না। ডালের সরবরাহ বৃদ্ধি হলে ক্রেতাদের চাহিদা মেটাতে পারব।

Manual1 Ad Code