৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

নোভেল করোনা মোকাবেলায় জীবাণুনাশক স্পে ও বৃত্তাকার এঁকেছে লোহাগড়া যুবশক্তি

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
নোভেল করোনা মোকাবেলায় জীবাণুনাশক স্পে ও বৃত্তাকার এঁকেছে লোহাগড়া যুবশক্তি

Manual4 Ad Code

মোঃ আঃ রহমান শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল  :

নড়াইলের লোহাগড়ায় নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশ স্প্রে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লোহাগড়া বাজারের প্রতিটি দোকানে রঙ দিয়ে বৃত্তাকার এঁকে দিয়েছে “লোহাগড়া যুবশক্তি” সংগঠন। সোমবার (১৩ এপ্রিল) বেলা এগারোটার দিকে লোহাগড়া বাজারে কাচা সবজি বাজার, খোলা থাকা নিত্য প্রয়োজনীয় দোকান, ও ঔষধের দোকানে রঙ দিয়ে বৃত্তাকার এঁকে দেয় যুবশক্তির সদস্যরা। এবং লোহাগড়া থানায় ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে করে লোহাগড়া যুবশক্তি।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

সোমবার বেলা এগারোটার দিকে “লোহাগড়া যুবশক্তির” এ স্প্রে কাজের উদ্ভোদন করেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোঃ ইমরান শেখ। লোহাগড়া যুবশক্তির করোনা মোকাবেলায় এমন উদ‍্যোগকে স্বাগত জানান। তিনি বলেন করোনা মোকাবেলায় স্প্রে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করা একটা গুরুত্বপূর্ণ ও ভালো কাজ। লোহাগড়া যুবশক্তির এমন কাজ প্রশংসনীয় এমন কাজে প্রশাসন সাহায্য ও সহযোগিতা করবেন বলে জানান তিনি। এসময় যুবশক্তিকে সহযোগিতা করেন লোহাগড়া থানার এসআই মিল্টন কুমার দেবদাস সহ পুলিশ সদস্যরা।

 

লোহাগড়া যুবশক্তির সভাপতি মোঃ ইয়াছিন অভি বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় পন‍্য, সবজি এবং ঔষধ কিনতে হচ্ছে। আর এসব দোকানগুলিতে যেন শারীরিক দূরত্ব বজায় থাকে সেজন্য বৃত্তাকার আকাঁ হয়েছে। এবং করোনা ভাইরাস মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

Manual8 Ad Code

 

অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি আদি, সাধারণ সম্পাদক সোহান, দপ্তর সম্পাদক ফাহিম, যোগাযোগ সম্পাদক নাবিল, মিডিয়া সম্পাদক রিদয়

Manual6 Ad Code