৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৮ হিজরি

কালীগঞ্জে প্রসূতির মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের নিন্দা ও প্রতিবাদ

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২০
কালীগঞ্জে প্রসূতির মৃত্যু নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষের নিন্দা ও প্রতিবাদ

Manual8 Ad Code

রাকিবুল হাসান, গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জ জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গত শুক্রবার ১০এপ্রিল রাতে মিশু বেগম (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয় এবং শনিবার সকাল ৯টায় তাকে দাফন করা হয়। উক্ত মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা জানিয়েছেন।

Manual3 Ad Code

 

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রকাশিত ওই সংবাদটি মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন। উল্লেখ্য, উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বেতুয়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মিশু বেগম সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের জন্য কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামে অবস্থিত জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে শুক্রবার বেলা ১১টার দিকে ভর্তি হন।

 

Manual3 Ad Code

পরে ওইদিন বিকেল ৩টার দিকে মিশু বেগমের অপারেশন করা হয় এবং অপারেশন করেন ওই হাসপাতালে অন কলে আসা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মো. মাইনুল ইসলাম। সিজার করার পর ওইদিন রাত ৮টার দিকে মিশু বেগম মারা যান। মৃত মিশুর স্বামী মিন্টু ও উপস্থিত আত্মীয়স্বজনেরা জানান, এই মৃত্যুর ব্যাপারে তাদের কোন অভিযোগ নেই একইসাথে তারা আইনি ভাবেও কোন অভিযোগ করতে চায়না। অপরদিকে ডাঃ মো. মাইনুল ইসলাম জানান, প্রসূতি মিশু শারীরিক ভাবে খুবই দূর্বল ছিল। তাই প্রসূতি মিশুর শারীরিক অবস্থার বিষয় তার পরিবারের সাথে আলোচনা করে অনুমতি সাপেক্ষে এবং হাসপাতালের নিয়ম মেনেই তার সিজার করা হয়।

 

Manual1 Ad Code

সিজারের পর হঠাৎ মিশুর শারীরিক অবস্থা খারাপ হলে আমিসহ ডাক্তার নার্সরা সর্বোচ্চ চেষ্টার পরেও মিশুকে বাঁচানো যায়নি। তাই এ ব্যাপারে আমরা দুঃখ প্রকাশ করছি। কালীগঞ্জ থানার এস আই সুলতান খানও মিশুর পরিবারের সাথে এ ব্যাপারে কথা বললে তারা কোন আইনি অভিযোগ করতে অস্বীকৃতি জানান। কিন্তু কয়েকটি অনলাইন পোর্টালে জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করায় হাসপাতাল কর্তৃপক্ষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Manual4 Ad Code